নোয়াখালীর হাতিয়ায় বিএনপি নেতা মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ দপ্তর সম্পাদক মো. তৈয়বুল ইসলাম টিপুর সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক জানানো হয়।
মাইন উদ্দিন মিয়া হাতিয়া পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৭ ডিসেম্বর সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার (৮ ডিসেম্বর) হাতিয়া নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাইন উদ্দিন মিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত এবং তার পরিবার ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি হাতিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ড বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়বাবে অংশ নিয়েছেন।
মহাসচিব শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি
ধর্ষণে অসুস্থ ৯ বছরের শিশু হাসপাতালে ভর্তি
সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে মামলা