অঁলা চট্টগ্রামের আদি গানের একটি জনরা। এটি ফার্স্ট সোর্স অব মিউজিক হিসেবে বিশেষজ্ঞরা বিবেচনা করেন। বহু বছর এটি চর্চার মধ্যে ছিল না এবং বিলুপ্ত হয়ে যাওয়া একটা সম্পদ। তাই ব্যান্ডের নাম অঁলা রেখে চট্টগ্রামের ভাষা ও বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর সংস্কৃতির গানের চর্চা করে চলেছে উদ্যোক্তারা।
উদ্যোক্তারা এই অঁলা মানুষের চর্চাতে আবার পুরোদস্তুরে ফিরিয়ে আনার সফল প্রয়াস চলমান রেখেছে। ব্যান্ডটি মনে করে পূর্বপুরুষের এই সংস্কৃতির উদযাপন খুবই প্রাণোচ্ছল ও শক্তিশালী একটি ধারা। তাই সে শক্তিশালী ধারাকে শান্তি ও সহাবস্থানের জন্যই গানকে প্রচার করে আসছে দলটি।
তাদের একটি স্লোগান, ‘এবারের অঁলা শুধু লোকাল নয়, এবারের অঁলা গ্লোবাল’। সে সাথে নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক ধারাবাহিকতার এইগানগুলো তারা পৌঁছে দিতে চায়।
সেই লক্ষ্যে চট্টগ্রামের সঙ্গীত ও ভাষার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং শান্তি ও সহাবস্থানকে উৎসাহিত করতে, আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় কক্সবাজারের পাবলিক লাইব্রেরীর মাঠে ‘অঁলা’র উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ‘অঁলা ব্যান্ড’ এবং কো-পার্টনার হিসেবে সাথে যুক্ত হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
উৎসবে জেলেরা, রাখাইন জনগোষ্ঠী, মারমা জনগোষ্ঠী এবং অঁলা ব্যান্ড তাদের ইনক্লুসিভ গানগুলো পারফর্ম করবেন।
