সান সিরোতে দুই আর্জেন্টাইনের লড়াইয়ে জিতবে কে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পিএম

একজন ফরোয়ার্ড, আরেকজন মিডফিল্ডার। দুজনই আর্জেন্টিনার বিশ্বকাপ আর কোপা আমেরিকা জয়ী খেলোয়াড়। কে হতে পারেন তারা? বলা হচ্ছে লাউতারো মার্তিনেজ ও অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টারের কথা। আজ রাতে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে হবে ইন্তার মিলান ও লিভারপুল।

লাউতারো মার্তিনেজ ও ম্যাক অ্যালিস্টার নিয়মিতই খেলেন নিজ নিজ ক্লাবের হয়ে। সব কিছু ঠিক থাকলে আজ প্রতিপক্ষ হিসেবে দেখা ইন্তারের মাঠে দেখা হচ্ছে তাদের। এই ম্যাচে শেষ হাসি হাসবেন কে?

ইন্তার ইতালিয়ান লিগে সবশেষ ম্যাচে কোমোর বিপক্ষে পেয়েছে বড় জয়। লাউতারো মার্তিনেজও গোল করেন। লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের শেষ দুই ম্যাচে ড্র করেছে। সবশেষ লিডসের বিপক্ষে লিভারপুল ৩-৩ গোলে ড্র করে ম্যাচ। সেই ম্যাচে ম্যাক অ্যালিস্টার বদলি হিসেবে মাঠে নামেন ৮৪ মিনিটে।

আজ বদলি হিসেবে খেলুক বা শুরু একাদশেই খেলুক নিজ দেশের সতীর্থের বিপক্ষে ম্যাচটা জিততে চাইবেন ম্যাক অ্যালিস্টার। লাউতারোরও থাকবে একই চাওয়া। 

ইন্তার মিলান-লিভারপুল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ২টায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত