তামাকে বছরে আর্থিক ক্ষতি দ্বিগুণের বেশি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম

রাজস্বের তুলনায় তামাকে বছরে আর্থিক ক্ষতি হয় দ্বিগুণের বেশি। এই ক্ষতি হয় দুই খাতে। স্বাস্থ্য এবং পরিবেশ। তামাকজনিত রোগে স্বাস্থ্য খাতে ব্যয় হয় প্রায় ৭৩ হাজার কোটি টাকা। পরিবেশগত ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৫০০ কোটি টাকা। দুই খাত মিলে ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা। কিন্তু তামাকে বছরে বছরে রাজস্ব আসে মাত্র ৪০ হাজার কোটি টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ‘ইকোনমিকস ফর হেলথ’ যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানম-িতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) কার্যালয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। ফল তুলে ধরা হয়। উপস্থাপন করেন গবেষক দলের সদস্য আশরাফুল কিবরিয়া।

তিনি বলেন, তামাকে যে পরিমাণ ক্ষতি হয় সরকার তার অর্ধেকও রাজস্ব পায় না। স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়। এরপর পরিবেশ খাতে। দুই খাত মিলে ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে তামাক কোম্পানিগুলোর কাছ থেকে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত