ভৈরবে সড়ক দুর্ঘটনায় টমটমের চালক নিহত 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

ময়মনসিংহ জেলার ভৈরবের পানাউল্লারচরের বাঁশগাড়ি মোড়ে তিন চাকার থ্রি হুইলার (টমটম) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলে চালক আলামিন (২২) মারা গেছেন। 

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, গত রাতে স্থানীয় জামালপুর এলাকায় ওয়াজ মাহফিল ছিল। সকালে ওই মাহফিলের সাউন্ড সিস্টেমের সকল মালামাল আলামিন টমটমে তুলে সাথে আরো ৩ সহযোগীকে নিয়ে জামালপুর থেকে কুরিয়ারচরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরে ভৈরবের বাঁশগাড়ী মোর এলাকায় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী তাল গাছ এবং কাঁঠাল গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং ঘটনারস্থলে টমটমের চালক আলামিন মারা যান। অপর ৩ সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে। 

ভৈরব থানা পুলিশের উপ  পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদ জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লাশ হস্তান্তর  করা হবে। নিহত আলামিন কুলিয়ারচর দারিয়াকান্দির কান্দি গ্রামের পন্ডিত মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত