শিক্ষানুরাগী এসএম খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম

দৈনিক সবুজ বাংলার সিনিয়র রিপোর্টার (ক্রাইম) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সাবেক অর্থ সম্পাদক এসএম দেলোয়ার হোসেনের বাবা, সমাজসেবায় ও শিক্ষাচর্চায় নিবেদিত এসএম খলিলুর রহমান (খলিল সিকদার)-এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত।

দিনটি উপলক্ষে সকালে আজিমপুর কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও বিশেষ দোয়া করা হয়। 

পরে ঢাকার কামরাঙ্গীরচরে তাঁর নিজ বাসভবন ‘সিকদার ভিলা’-তে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত