মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো বসুন্ধরা, মোজাফফরভের লাল কার্ড

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম

আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল বসুন্ধরা কিংস। আজ শুক্রবার লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রতিপক্ষ ছিল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। নিজেদের মাঠে বসুন্ধরা কিংস ২-০ তে হারিয়েছে মোহামেডানকে। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করলো বসুন্ধরা।

ম্যাচের ১৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। লিড ধরে রেখে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে গোল পাচ্ছিলো না কোন দলই। দুই দলের গোলকিপারই বেশ কয়েকটি ভালো সেভ দেন।

ম্যাচের যোগকরা সময়ের প্রথম মিনিটে সোহেল রানার অ্যাসিস্ট থেকে ব্যধধান বাড়ান ডরিয়েল্টন। এর কিছুক্ষণ পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মোজাফফরভ। তার মাঠ ত্যাগে অবশ্য ফলাফলে আর কোন পরিবর্তন আসেনি।

৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রতে ১৬ পয়েন্টে শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৭ পয়েন্টে চারে মোহামেডান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত