জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী কায়কোবাদ মো. আব্দুল আহাদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাত ১টার দিকে নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আহাদ বিদ্যুৎ আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। তিনি ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের বাসিন্দা। ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম বলেন, কায়কোবাদ মো. আব্দুল আহাদ বিদ্যুৎ আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
