ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকায় শুরু হয়েছে ঢাকা জেলা তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জোড় ইজতেমা। গতকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমা মাঠে মুসল্লিদের জন্য পানির ব্যবস্থা, খাবার বিতরণসহ বিভিন্ন সেবার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনসহ স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
ইজতেমায় আগত মুসল্লিরা জানান, এই জোড় ইজতেমায় তাবলিগের দাওয়াতি কাজ বিস্তারে করণীয়, মাসলাক ও মানহাজের দিক নির্দেশনা, দলের সাথীদের পরামর্শ এবং দ্বীনি দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ বয়ান হবে। এ ছাড়া বাংলাদেশসহ বিভিন্ন বিদেশি শীর্ষ মুরব্বিরা গুরুত্বপূর্ণ নসিহত ও নির্দেশনা প্রদান করবেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইজতেমা উপলক্ষে আমরা নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। মাঠের ভেতর এবং বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের একদিক টিম কাজ করছে। শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি।
