বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম

চট্টগ্রামের বাঁশখালী থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং দুইজন অস্ত্রবাহককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযান পরিচালিত হয় । বাঁশখালী থানার দক্ষিণ পাশে প্রধান সড়কের ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয় এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)। উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত