গুপ্ত হামলার শঙ্কায় আখাউড়ায় চেকপোস্ট অভিযান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুপ্ত হামলার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কা বৃদ্ধি পেয়েছে।

এই পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার রবিবার (১৪ ডিসেম্বর) আখাউড়া থানা পুলিশ নাশকতা প্রতিরোধ ও সন্ত্রাসীদের সীমান্ত পারাপার রোধের জন্য চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।

আখাউড়া থানার সাব-ইন্সপেক্টর জাহেদুল ইসলাম বলেন, ‘ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে গুপ্ত হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে।’

থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, ‘নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ভারত থেকে কোন অবৈধ অস্ত্র দেশে আসতে না পারে, তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাই আমাদের প্রধান লক্ষ্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত