যুক্তরাজ্যে নিষিদ্ধ হলো ওজন কমানোর ইনজেকশনের বিজ্ঞাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ সংস্থা (এএসএ) সামাজিক মাধ্যমে মেডএক্সপ্রেস, স্কিনিজ্যাব এবং চেকআপ-এর বিজ্ঞাপন বন্ধ করেছে। নতুন মায়েদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল এই বিজ্ঞাপনগুলো এবং এএসএ বলেছে, এগুলো শারীরিক ও চেহারা নিয়ে অস্বস্তি ও লিঙ্গভিত্তিক মানসিক চাপ বাড়ায়। এসব বিজ্ঞাপন নতুন মায়েদের জন্মের পর দ্রুত ওজন কমানোর জন্য অস্বাস্থ্যকর বার্তা দেয়। 
  
মেডএক্সপ্রেস এর ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায় একজন নারী আয়নায় নিজের ছবি তুলছেন এবং মেডিকেটেড ওজন কমানোর চিকিৎসা প্রচার করছেন। স্তন্যদানকারী নারীদের জন্য এতে নিরাপত্তা সতর্কতা থাকা সত্ত্বেও এসব বিজ্ঞাপন প্রচার করা হয়। চেকআপ এর ফেসবুক বিজ্ঞাপনে শরীরের আকার নিয়ে বিতর্কিত মন্তব্য প্রচার করা হয় এবং স্বাস্থ্যকে নয় কেবল চেহারার উপর গুরুত্ব আরোপ করেছিল। 

উক্ত তিনটি প্রতিষ্ঠানই বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়েছে। মেডএক্সপ্রেস জানিয়েছে, ASA-এর নিষেধাজ্ঞার পর তারা অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া শক্তিশালী করেছে, সংবেদনশীলতা যাচাই বৃদ্ধি করেছে এবং বিজ্ঞাপন সংক্রান্ত নিয়ন্ত্রণ উন্নত করেছে। এএসএ আরও বলেছে, নতুন বছরের রেজোলিউশনের সময় মানুষের উপর ওজন কমানোর চাপ আরও বেড়ে যাওয়ায় এই সমস্যা বিশেষভাবে উদ্বেগজনক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত