অপপ্রচারের প্রতিবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ এএম

গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ চক্র কর্তৃক অসত্য ও মানহানিকর বক্তব্য প্রদান এবং উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের প্রতিবাদ জানিয়েছে গণপূর্ত ঠিকাদার সমিতি। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গণপূর্ত ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হাওলাদার। তিনি বলেন, ‘বাংলাদেশ ঠিকাদার সমিতির নাম ব্যবহার করে জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যারা এসব করছে, তারা প্রকৃত অর্থে গণপূর্ত ঠিকাদার সমিতির কেউ নয়। অসৎ উদ্দেশেই তারা এসব কর্মকা- পরিচালনা করছে।’ এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এসব কর্মকা-ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোড় দাবি জানায়।   

তিনি আরও বলেন, ‘গণপূর্ত ঠিকাদার সমিতিটি দেশব্যাপী বিস্তৃত ও সংগঠিত প্রতিষ্ঠান। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সবাই গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত প্রথম শ্রেণির ঠিকাদার। অথচ যারা আজ অভিযোগ করছে, তারা কেউ-ই ঠিকাদার নয়। ভবিষ্যতে যদি তারা আবার মানববন্ধনের নামে বিভ্রান্তি ছড়াতে আসে, তাহলে গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ থাকবে, তাদের পরিচয় যাচাই করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত