শাহজাদপুর

মেডিকেলে সুযোগ পেলেন এক কলেজের ৬ শিক্ষার্থী 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

এবছর সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ থেকে ছয় শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এদের মধ্যে পাঁচজনই নারী শিক্ষার্থী।

মেডিকেল কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন আঁখি আফরোজ, ফিরোজা ফজজুল পরশমনি ,সাদিয়া ইসলাম সম্পা, রোজামনি, সামিউল হাসান সুজন ও নাফিজা ইয়াছমিন। 

কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক জানান, শাহজাদপুর সরকারি কলেজের কলা বিভাগ , বাণিজ্য বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগের ছেলে মেয়েরাও ভালো ফলাফল করছে। এছাড়া শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ায় বোর্ড পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে।

গত ১৪ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত