অস্ট্রেলিয়ার উইকেটকিপার–ব্যাটার জশ ইংলিশ বিয়ে করতে যাচ্ছেন। এ কারণে তিনি আগামী আইপিএলের পুরো মৌসুম খেলতে পারবেন না। আগামী এপ্রিলের শুরুতে তার বিয়ে, আর সেই কারণেই টুর্নামেন্টের একটি বড় অংশ তিনি মিস করবেন। ইংলিশের এই বিয়ের খবরে বেজায় চটেছেন তার সাবেক আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়া।
২০২৬ সালের ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল, চলবে ৩১ মে পর্যন্ত। এপ্রিলের শুরুতে বিয়ের আয়োজন থাকায় ইংলিশ পুরো মৌসুম খেলতে পারবেন না বলে জানিয়েছেন। সাম্প্রতিক আইপিএল মিনি নিলামে ইংলিশকে ৮.৬ কোটি রুপিতে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ বলেন, নিলামের সময় তিনি খুব বেশি প্রত্যাশা করেননি। শেষ পর্যন্ত বেশ লড়াই করেই লখনৌ তাকে দলে নিয়েছে।
এদিকে ইংলিশের বিয়ের খবরে চটেছেন তার সাবেক আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক নেস ওয়াদিয়া। তার দাবি, দল ধরে রাখার সময়সীমার মাত্র ৪৫ মিনিট আগে ইংলিশ তার বিয়ের খবরটি জানান। ওয়াদিয়ার মতে, এ ধরনের আচরণ পেশাদার নয়। অবশ্য তিনি ইংলিশের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন। অন্যদিকে, পাঞ্জাব কোচ রিকিং পন্টিং ইঙ্গিত দিয়েছিলেন, ইংলিশকে পুরো সময় পাওয়া যাবে না বিধায় তাকে ধরা রাখা হয়নি।
আইপিএলে নিজের প্রথম মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে ইংলিশ ১১ ইনিংসে ২৭৮ রান করেন। গড় ছিল ত্রিশের ওপরে এবং স্ট্রাইক রেট ছিল ১৬০ এর বেশি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি ম্যাচে তিন নম্বরে নেমে তার ৭৩ রানের ইনিংসটি বেশ আলোচিত হয়েছিল। সব মিলিয়ে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ইংলিশকে ঘিরে আগ্রহ থাকলেও বিয়ের কারণে আইপিএলে তাকে পুরো সময় পাওয়া যাচ্ছে না।
রোনালদোকে ছাড়াই কি পর্তুগাল ভালো খেলছে?
মতবিরোধের কারণে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহীর পদত্যাগ
বিশ্বকাপে ছেলের অজানা গল্প শোনালেন দিবু মার্তিনেজের বাবা