হাদি হত্যার প্রতিবাদ

বিক্ষোভ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

বগুড়ার শেরপুরে হাদি হত্যার প্রতিবাদ বিক্ষোভ থেকে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকে আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিউল হাসান (২৩) উপজেলার রামেশ্বরপুর গ্রামের রেজাউল করিমের ছেলে

‎পুলিশ ও স্থানীয় জানায়, শেরপুর বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি বাস অন্য আরেকটি বাসকে উল্টো পথে ওভারটেক করার সময় তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে রাফিউল ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

‎এদিকে শুক্রবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে।

‎শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে উভয় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা  প্রস্তুতি নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত