কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা গোলাসহ এক জনকে আটক করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর গোপন আস্তানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত আস্তানা হতে ৪টি দেশীয় পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮টি তাজা কার্তুজ, ৩টি ফাঁকা কার্তুজ এবং ৭টি দেশীয় অস্ত্রসহ মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামক ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে যুক্ত এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে উক্ত সন্ত্রাসী জনমনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলও। জব্দ কৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
