কঙ্কাল উদ্ধার, কাঁচির সূত্র ধরে হত্যার রহস্য উদঘাটন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

সুনামগঞ্জে একটি ক্ষেত থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কাল উদ্ধারের রহস্য উন্মোচন করেছে পুলিশ। হত্যার কাজে ব্যবহৃত একটি কাঁচির সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। সদর উপজেলার সোনাপুর বালুচর হাটির এলাকায় এ ঘটনা ঘটে। 

শনিবার (২০ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ ।

এতে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার পর সদর উপজেলার বাসিন্দা মারজান মিয়া (১৫) নিখোঁজ হয। পরবর্তীতে মারজান মিয়ার পিতা ১ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন।  নিখোঁজের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গত ১৪ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে সদর উপজেলার রাউটিয়া বিল এলাকায় আব্দুল মালেকের আমন ধানের জমিতে ধান কাটার সময় একটি কঙ্কাল দেখকে পেয়ে থানায খবর পাঠান। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। এসময় নিখোঁজের পরিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের পাশে প্রাপ্ত জলপাই রঙের গেঞ্জি ও নীল রঙের জার্সি প্যান্ট দেখে নিখোঁজ মারজান মিয়ার বলে শনাক্ত করেন। এছাড়াও ঘটনাস্থল থেকে  একটি রক্তমাখা কাঁচির অর্ধেক অংশ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিখোঁজ মামলাহত্যা মামলা রুজু করা হয়।

এরপর ধারাবাহিকতায় প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে একজন শিশুর সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিশু ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত