সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে অত্যাচার-নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)
সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাইনরিটি ঐক্যজোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়েছে।
৫০ এর বেশি সংখ্যালঘুদের সংগঠন নিয়ে গঠিত মাইনরিটি ঐক্যজোট। এই জোটের নেতারা বলেন, সংবিধানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের পাশাপাশি পাহাড়ি ও সমতলের আদিবাসীদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি প্রদান এবং তাদের ন্যায্য অধিকার, সুযোগ ও সুবিধা নিশ্চিত করতে। পাশাপাশি জাতীয় সংসদে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্ব ও জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে পৃথক নির্বাচন ব্যবস্থ চালু করা অথবা বর্তমানে সংরক্ষিত নারী আসনসহ ৩৫০টি সংসদীয় আসনের মধ্যে তাদের জন্য ৫৬টি আসন সংরক্ষিত করতে হবে।
জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমজেপি এর সভাপতি সুকৃতি কুমার মন্ডল, সভাপতি দিলীপ কুমার দাশ, বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি এ্যাডভোকেট প্রদীপ কুমার হালদার প্রমুখ।
