রাজধানীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

রাজধানীর কয়েকটি এলাকায় বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে বুধবার (২৪ ডিসেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নং মিন্টু রোডে ঢাকা বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে ২৪ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজী নজরুল ইসলাম এভিনিউ (শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত) মহাসড়কের উভয় পাশে বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ স্থগিত থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত