বাংলাদেশ সরকার কর্তৃক (সি আর) অনুমোদিত দেশের অন্যতম সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ঢাকা বিভাগীয় কমিটি ২০২৬ নবগঠিত হয়।
আজ বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি: কবি ও লেখিকা অরুনা বেগমকে সভাপতি এবং লেখক ও সাহিত্যিক তুহিন উল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করেন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কে এম সফর আলী।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালে ঢাকা বিভাগে শিল্প ও সাহিত্যাঙ্গনে নতুন চমক দেখাবে এই কমিটি।
৮ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা মণ্ডলীর সদস্য
প্রধান উপদেষ্টা— ড. আলহাজ্ব শরীফ সাকি, উপদেষ্টা— নিত্যানন্দ বিশ্বাস, অ্যাডভোকেট এরশাদুল কাউসার, আমিরুল ইসলাম, ঝর্না আক্তার লুবনা, রলি আক্তার, সিকদার মো. ইয়াকুব আলী, আরিফুজ্জামান জুলাশ।
কার্যনির্বাহী পরিষদের সদস্য
সভাপতি— কবি অরুনা বেগম, সিনিয়র সহ— মুজিবুর রহমান পথিক
সহ-সভাপতি— নিলুফার ইয়াসমিন ন্যান্সি, সাধারণ সম্পাদক— তুহিন উল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক— সুমন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক— নাজনীন সুরাইয়া পরাগ, সাংগঠনিক সম্পাদক— রফিক হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক— ইয়াসমিন শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক— মাসুদ মাহাতাব, দপ্তর সম্পাদক— মো. রাসেল, সাহিত্যবিষয়ক সম্পাদক— মরিয়ম আক্তার বিউটি, অর্থবিষয়ক সম্পাদক— আছিয়া খাতুন, সাংস্কৃতিক সম্পাদক— নীতুল ইয়াছমিন, সমাজকল্যাণ সম্পাদক— অধরা লাকী
শিক্ষাবিষয়ক সম্পাদক— মো. মিরাজ মিয়া, আইনবিষয়ক সম্পাদক— বখতিয়ার হিমেল, মহিলা বিষয়ক সম্পাদক— সপ্তিকা চক্রবর্তী, তথ্যপ্রযুক্তি সম্পাদক— জাকির হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক— নাঈম কাকন, নির্বাহী সদস্য— বখতিয়ার হোসেন, নির্বাহী সদস্য— বিল্লাল হোসেন ইমন, নির্বাহী সদস্য— জাহিদ টাইটেল, নির্বাহী সদস্য— শাহিন হাসান।
