চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এবারের বৃত্তি পরীক্ষায় পৌরসভা ও আশেপাশের এলাকার প্রায় ২১টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাছাইকৃত সাড়ে ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।

চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেরর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেধা বৃত্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান, চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, কাজী এনাম ফাউন্ডেশনের প্রতিনিধি দল।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. আব্দুল্লাহ আল মামুন মিশু, চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, সাংবাদিক আবু বকর সুজন প্রমুখ।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত