মৌলভীবাজারে ঘর থেকে মা-শিশুপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম

মৌলভীবাজারের জুড়ীতে নিজ ঘর থেকে মা ও তার ৪ বছরের শিশুপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামের একটি বসতঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন স্থানীয় সমাই বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) এবং তাদের একমাত্র সন্তান আয়ান মোহাম্মদ তোহা (৪)। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পরিবারের লোকজন ঘরের ভেতর মা ও ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত