ইনিংসের শুরুতে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে সিলেট টাইটান্স দলে ভয় ধরিয়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে শেষ পর্যন্ত ঝড় তুললেন সিলেটের আফগান তারকা আজমতুল্লাহ ওমরজাই। তার বিধ্বংসী ফিফটি আর পারভেজ হোসেন ইমনের দারুণ ইনিংসে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ গড়েছে সিলেট টাইটান্স।
আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। ২২ রানের মধ্যেই দুই উইকেট পতনে সিলেট বিপাকে পড়ে। তার ওপর পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব খেলেন ৩৪ বলে ২৯ রানের ঘুম পাড়ানি ইনিংস। তবে পারভেজ ইমনের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ৫৪ বলে ৬৪ রানের জুটি। ইমন খেলেন ৩২ বলে ২টি করে চার-ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস।
তাসকিন আহমেদের শিকার হওয়ার আগে ৭ বলে ৬ রান করেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আফিফের সংগ্রহ ১১ বলে ১৩ রান। মিডল অর্ডারে নেমে ঝড় তোলেন আজমতুল্লাহ। ২৪ বলে ৫ চার ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫০ রানে। স্ট্রাইকরেট ২০৮.৩৩। ৬ বলে ১৩ রান করা ইথান ব্রুকসের সঙ্গে তার অবিচ্ছিন্ন ৬ষ্ঠ উইকেট জুটিতে আসে ২০ বলে ৫১ রান। ৪৬ রানে ২ উইকেট নেন সালমানা মির্জা। তাসকিনও এদিন খরুচে ছিলেন; ১ উইকেটের বিনিময়ে দেন ৪৬ রান।
নেইমারের চুক্তি কি তবে হয়েই গেল?
হাঁটুর চোটে ছিটকে গেলেন এমবাপ্পে; বড় ম্যাচের আগে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ