আমাদের শরীরের এক ফুটা রক্ত যদি হারামের দ্বারা তৈরি হয়, সেই শরীর বেহেস্তে যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসাইন।
শুক্রবার (২ জানুয়ারি) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাইঙ্গাঘোনা এলাকায় আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাহফিলের সমাপনই দিবসে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের শরীরের এক ফুটা রক্ত যদি হারামের দ্বারা তৈরি হয়,সেই শরীর বেহেস্তে যাবে না। ইজ্জত (কুরাতে) কামাতে লাগে ৬০-৭০ বছর, শেষ করতে লাগে ১ ঘণ্টা। আসুন আমরা ভালো হয় যায়। চরিত্রহীন মানুষের কোনও দাম নেই।
উক্ত মাহফিলে হাজারো জনতার ঢল নামে। এতে সভাপতিত্বে করেন মুহাম্মদ হোছাইন।
