দুর্ধর্ষ লুকে নজর কাড়ছেন অপু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম

দুই বছরের বিরতি ভেঙে থ্রিলারধর্মী ঘরানার সিনেমা ‘দুর্বার’ দিয়ে অভিনয়ে ফেরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন বছর উপলক্ষে নির্মাতা সিনেমাটির প্রথম পোস্টারটি প্রকাশ করেন। এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমার পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক রূপে দেখা গেছে। তার পুরো মুখ রক্তে ভেজা এবং চোখের সরল কিন্তু গভীর চাহনিতে ছিল এক ধরনের রহস্যের ছাপ। 

দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন দুর্ধর্ষ লুকে ধরা দিলেন তিনি। এর আগে অপু বিশ্বাস জানান, বর্তমানে ‘দুর্বার’ সিনেমার শ্যুটিং অনেকটা এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। 

সিনেমায় অপুর অভিনয় নিয়ে কামরুল হাসান ফুয়াদ জানান, ‘দর্শকরা এই সিনেমায় অপুকে একেবারে নতুন রূপে দেখতে পাবেন। ২০২৩ সালের পর অপু বড় পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও ২০২৬ সালে এই থ্রিলারটির মাধ্যমে বড় ধামাকা দিতে যাচ্ছেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত