চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১:১৫ মিনিটে শুরু হয় পরীক্ষা। আজ কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টা থেকে। একদিনে একাধিক পরীক্ষা হওয়ায় ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়গুলো আগামীতে সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করলে সংশ্লিষ্টদের ভোগান্তি লাঘব হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষা ও অভিভাবকরা এমন ভোগান্তির কথা জানিয়েছেন।
কুমিল্লা শহর থেকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছেন মোহাম্মদ শামীম নামে একজন শিক্ষার্থী। তিনি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছেন। আজ দুপুর ২টা থেকে তার পরীক্ষা শুরুর কথা রয়েছে। জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেক দূর থেকে পরীক্ষা দিতে এসেছি। আজকে আমার দুইটা পরীক্ষা একই দিনে। আমাদের আশা ছিল যে আমরা এখানে পরীক্ষাটা দ্রুত শেষ করে কৃষিগুচ্ছ পরীক্ষা দিতে যাবো।
মোহাম্মদ শামীমের সঙ্গে পরীক্ষা দিতে এসেছেন তার বাবা আবদুল মতিন। তিনি অধীর আগ্রহে অপেক্ষা ছিলেন পরীক্ষা কেন্দ্রের বাহিরে। এক দিনে একাধিক পরীক্ষা হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তিনি। জানতে চাইলে তিনি বলেন, একদিনে একাধিক পরীক্ষা হলে আমরা যারা অভিভাবক আছি তাদেরও দুশ্চিন্তার কমতি থাকে না। অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত নিজেদের মধ্যে সমন্বয় করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা।
কমিল্লা শহর থেকে নিজের ছেলেকে নিয়ে চবিতে এসেছেন নাজমা আক্তার। তিনি পেশায় একজন গৃহিণী। জানতে চাইলে তিনি বলেন, কুমিল্লা থেকে চট্টগ্রাম আসতেই আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। এরমধ্যে আমার ছেলের আজকে কৃষি গুচ্ছের পরীক্ষায় বসতে হবে।
