মেক্সিকোতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:২৯ এএম

দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর অন্তত দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার ভোরের ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর কাছে।

সিবিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুজনের মৃত্যুর পাশাপাশি কয়েকজন আহত হয়েছে। গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো জানান, সেখানে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। এদিকে রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা ৬০ বছর বয়সী এক পুরুষের মৃত্যুর তথ্য দিয়েছেন। তিনি জানান, ১২ জন আহত হয়েছে। ব্রুগাদা বলেন, শুক্রবারের ভূমিকম্পের পর আফটারশক অনুভূত হচ্ছিল।

স্থানীয়দের ‘শান্ত থাকতে’ এবং সবসময় লাইফ ব্যাকপ্যাক প্রস্তুত রাখতে আহ্বান জানান তিনি।

বিবিসি লিখেছে, ভূমিকম্প আঘাত হানার সময় প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বছরের প্রথম সংবাদ সম্মেলন করছিলেন। ঘটনার ভিডিওতে দেখা যায়, পেছনে ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম বাজতে থাকলে শেইনবাউম বলেন, কম্পন হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত