পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পাওয়া গেছে, মৃত ব্যক্তি এটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (৩০)।
রবিবার (৪ জানুয়ারি) গ্রিন সিটির ৮ নম্বর আবাসিক ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষে রাইবাকভের নিথর দেহ পাওয়া যায়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তার রুমমেট ফ্রোলিওভ কক্সবাজার থেকে ছুটি কাটিয়ে সকালে নিজ কক্ষে ফেরেন। কক্ষে প্রবেশের পর তিনি রাইবাকভকে মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
ঘটনাস্থলে পৌঁছে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক ও ঈশ্বরদী থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ সংশ্লিষ্ট কোম্পানিকে হস্তান্তর করা হয়েছে। কোম্পানি রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেবে।
‘আমাকে ক্ষমতায় আনুন’— সেনাবাহিনীকে বললেন ভেনেজুয়েলার বিরোধী নেতা