ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোটকে সামনে রেখে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল আজ বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে অংশ নেবে। বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনপ্রক্রিয়া ও ভোট সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।
প্রতিনিধি দলে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এনসিপির ৭টি গুরুত্বপূর্ণ সেলের দায়িত্বে আসিফ মাহমুদ