গজারিয়ায় ৯৮৫০ কেজি জাটকা জব্দ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৫ ঘটিকায় উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় এই অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় ট্রাক চালক ও হেল্পারদের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান। 

এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা আ. সামাদ বলেন, কোস্ট গার্ডের এই অভিযান ও বিতরণ কার্যক্রমে আমরা অংশ গ্রহণ করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত