খিলক্ষেতে গাড়ির ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

রাজধানীর খিলক্ষেত ৩শ ফিট রাস্তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত চন্দনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা নজরুল ইসলাম জানান, চন্দন দাস থাকেন খিলক্ষেত কুর্মিটোলা স্কুলের পেছনে। খিলক্ষেত রেলগেটে মাছ বিক্রি করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভেরবনগর গ্রামে। বাবার নাম সুরেশ চন্দ্র দাস।

তিনি আরও জানান, খিলক্ষেত কুড়াতলি এলাকায় একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চন্দন। সেখান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে ৩শ ফিট রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয় অল্পের জন্য বেঁচে যান তিনি (নজরুল) নিজে।.

×
সর্বশেষ সর্বাধিক পঠিত