নারায়ণগঞ্জের মাদক সেবন ও পূর্বশত্রুতার জের ধরে তাওহীদ (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি বালুর মাঠের পরিত্যক্ত ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মামুন মিয়ার ছেলে ছেলে।
নিহতের বাবা মামুন মিয়া বলেন, তাওহীদ বেকার থাকায় এলাকার মাদকাসক্ত যুবকদের সঙ্গে মিশে মাদক সেবনে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিও হয়। গত দুইদিন আগে মুদি দোকানদার মোহাম্মদের সাথে বকেয়ার টাকা নিয়ে তাওহীদ মধ্যে ঝগড়া হয়। ঝগড়া পর মোহাম্মদ নিহতের বাবাকে মোবাইলে হত্যার হুমকিও দেয়। তার ধারণা দোকানদার মোহাম্মদ ও তার ভাই এ হত্যা সাথে জড়িত।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
