বিশ্বের সবচেয়ে সাদামাটা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই লিগটি নিয়ে বিদেশিদের তো দূরের কথা, দেশের দর্শকদেরই তেমন কোনো আগ্রহ নেই। একের পর এক আসরে তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি এবং নানা কেলেঙ্কারির ঘটনায় দর্শকরা আগ্রহ হারিয়েছেন। বিপিএলের এই হালের পেছনের কারণ খোঁজার চেষ্টা করছেন সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী।
গতকাল শনিবার সংবাদ সম্মেলনে মঈনের কাছে জানতে চাওয়া হয়, বিপিএলের জৌলুস কমে যাওয়াকে তিনি কীভাবে দেখছেন? মঈন বলেন, ‘হ্যাঁ, সত্যি বলতে আমি মনে করি, কারণ এটা অন্য লিগগুলোর সঙ্গে একইসময়ে সাংঘর্ষিক হচ্ছে, এটাই (জৌলুস হারানোর) এক নম্বর কারণ।’
বিপিএল যখন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক একই সময়ে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ চলছে। এর পাশাপাশি আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিও খেলোয়াড়দের জন্য একটি বড় বিষয়। এই ধরনের সূচি সংঘাতের কারণে শীর্ষস্থানীয় খেলোয়াড়রা বিপিএলে অংশ নিতে পারছেন না, যা লিগের আকর্ষণ অনেকটাই কমিয়ে দিচ্ছে। এ কারণে টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু তৈরিতেও সমস্যা হচ্ছে।
ঘন ঘন ফ্র্যাঞ্চাইজি মালিকানা এবং দল পরিচালনায় পরিবর্তনকেও বড় সমস্যা হিসেবে দেখেন মঈন। তিনি এই সমস্যাগুলো ‘রিসেট’ মেরে দূর করার পরামর্শও দেন, ‘প্রতি আসরেই দল বদলে যাচ্চে। মানুষ নিশ্চিত না কারা মালিক, কে দল চালাচ্ছে। এখানে সব সময়ই পরিবর্তন হয়। তাই এই জায়গাটায় স্থিরতা আনতে হবে। আশা করি ইনশাআল্লাহ পরের মৌসুমে জিনিসগুলো ভালো হবে। কিন্তু এটা একটু সময় নেবে, অনেকটা রিসেটের মতো।’
কোহলির মতো দেখতে কে এই শিশু?
স্টেডিয়ামের বাইরে জ্বলছে আগুন, ভেতরে চলছে ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা