উত্তরা ব্যাংকের ‘বিজনেস ডেভলপমেন্ট কনফারেন্স এ্যান্ড ফিউচার প্ল্যানিং ফর ২০২৬ʼ অনুষ্ঠিত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

উত্তরা ব্যাংক পিএলসি- এর ‘বিজনেস ডেভলপমেন্ট কনফারেন্স এ্যান্ড ফিউচার প্ল্যানিং ফর ২০২৬ʼ সম্প্রতি গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।

ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকবর্গ মো. রেজাউল করিম এবং খন্দকার আলী সামনুনসহ ব্যাংকের নির্বাহীগণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত