‎রামগতি

প্রধান শিক্ষকের ওপর হামলা মামলায় আসামিদের কারাদণ্ড

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

‎লক্ষ্মীপুরের কমলনগরের চরলরেন্স উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলার আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম সৈকত দাস এ রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে চরলরেন্স এলাকার মাহাথির হোসেনকে তিন মাসের কারাদণ্ড একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমান, তার ভাই রায়হান হোসেন ও আরমান হোসেনের এক হাজার টাকা জরিমান অনাদায়ে সাতদিন কারাদণ্ড দেওয়া হয়।

‎মামলার অভিযোগ, ২০২৩ সালের ২৫ জুলাই রাতে প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় আসামিপক্ষ তার ওপর আক্রমণ করে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ভাই জহির উদ্দিন পরদিন বাদী হয়ে কমলনগর থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন। থানা পুলিশ অধিক তদন্ত করে আদালতে চার্জসিট দাখিল করেন।

‎মামলার পরিচালনাকারী লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান মাহমুদ বলেন, দীর্ঘ শুনানির পর আসামিদের মধ্যে তিন জনের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারিক হাকিম সৈকত দাস তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত