মানিকগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই আনসার সদস্যের জবানবন্দি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দুই আনসার ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জুডিশিয়াল আদালত-২-এ তোলা হলে আদালতের খাসকামরায় বিচারক দোলন বিশ্বাসের উপস্থিতিতে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এদিকে নিজ কার্যালয়ে আসামির বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, আসামিরা আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

এ ছাড়া ঘটনায় বাইরে আরও কোনো ঘটনা আছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গত রবিবার রাত ২ার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানা বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যানগাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে ওই ব্যক্তির স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত