লক্ষ্মীপুর-৪ আসনে নুরুল হুদার মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন (পিইসি)। দীর্ঘ শুনানির পর শনিবার (১৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করে মনোনয়নপত্রের বৈধতা নিশ্চিত করেছেন।

এর আগে, ৪ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেন। রিটার্নিং কর্মকর্তার মতে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে জমা পড়া ভোটারের তালিকায় ১ শতাংশ সমর্থনের মধ্যে কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে।

নুরুল হুদা চৌধুরী এরপর প্রধান নির্বাচন কমিশনের কাছে আপিল করেন। 

নুরুল হুদা চৌধুরী বলেছেন, ‘প্রাথমিকভাবে মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হলেও প্রধান নির্বাচন কমিশনের শুনানির পর এটি বৈধ ঘোষণা হয়েছে। এখন নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।’

নুরুল হুদা চৌধুরী কমলনগর উপজেলা বিএনপির সভাপতি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত