সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে থেকে কর্মসূচি কারণে ইন্টার্ন চিকিৎসকরা কেউ কাজে যোগ দেননি। তবে হাসপাতালের নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। ইন্টার্ন চিকিৎসকরা জানান, রিচালকের সঙ্গে আবারও বৈঠক করবেন।
উল্লেখ্য, গত শুক্রবার হাসপাতালের ৪ তলার ৪ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের বাকবিতণ্ডার এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিরও ঘোষণা দেন।
