ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি শহরের পাঁচমাথা চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
