ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিরবচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালাচ্ছে। গত রবিবার রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় নৌবাহিনী অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হক ওরুফে বদাফুলাকে আটক করে।
টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন তথ্যের মাধ্যমে শীর্ষ সন্ত্রাসী শামশুল হকের অবস্থান জানতে পেরে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নৌ কন্টিনজেন্ট এবং স্পেশাল ফোর্সের (সোয়াডস) এ আভিযানিক দল ধাওয়া করে শামশুল হককে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তরমুজ ক্ষেতের ছাপড়া ঘর তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গোলা, শটগানের ২ রাউন্ড গোলা এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, আটক শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় ও জোরপূবর্ক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। আইএসপিআর
বাগমারায় অস্ত্র ও মাদকসহ আটক ২
গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার সকাল ৭টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়িসংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাকিল আহমেদ (২০) এবং তরিকুল ইসলাম তৌহিদকে (২৫) আটক করা হয়। বিজ্ঞপ্তি
