পঞ্চগড়-১ ও ২ আসন

জাগপার রাশেদ প্রধানের মনোনয়নপত্র প্রত্যাহার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

জোটের ঐক্যের বৃহত্তর স্বার্থে পঞ্চগড়ের দুটি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা রির্টানিং অফিসারের কাছে দুই আসনের মনোনয়নপত্র প্রত্যাহার আবেদন নিজ হাতে জমা দেন তিনি।

মনোনয়ন পত্র প্রত্যাহার করে তিনি বলেন, পঞ্চগড়-১ আসনে স্নেহাশিস ছোট ভাই এনসিপি নেতা সারজিসকে ও পঞ্চগড়-২ আসনে শ্রদ্ধেয় বড় ভাই জামায়াত নেতা সুফিকে জয়যুক্ত করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। পঞ্চগড় -১ আসনে শাপলা কলি, পঞ্চগড়-২ আসনে দাঁড়িপাল্লা এবং গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত