কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি হাজী মনির উদ্দিন আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক শামীমা হক এর অবসরজনিত বিদায় উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় মাঠে রাজকীয় সংবর্ধনা আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক এবং শিক্ষার্থী ও সহকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাফকাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. বশির আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম সভাপতিত্ব করেন এবং সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান মনির সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
বিদায়ী শিক্ষক শামীমা হককে শুভেচ্ছা জানিয়ে অতিথিরা তার দীর্ঘ শিক্ষক জীবনের অমূল্য অবদান ও শিক্ষা ক্ষেত্রে সফলতাকে সম্মাননা জানান।
