বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

বগুড়া-৬ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (বিএনপি) মনোনীত প্রার্থী তারেক রহমানের প্রতীক ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় প্রচারণার প্রথম দিনে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের নির্বাচনী এজেন্ট মো. রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মাফতুন আহমেদ খান রুবেল,, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং মো. জুলফিকার আবু নাসের চেয়ারম্যান, ১০ নম্বর লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপি।

এ সময় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানকে বগুড়ার মানুষ সর্বোচ্চ ভোটে নির্বাচিত করা হবে। দেশের মধ্যে সর্বোচ্চ পেয়ে এদেশের প্রধানমন্ত্রী হবে। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। দেশের মানুষকে উন্নয়নের নামে শুধু স্বপ্ন দেখিয়েছে। আর দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদশালী হয়েছে। তাইতো জুলাই আন্দোলনের আগেই ফ্যাসিস্ট সরকারের লোকজন দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বগুড়ার সন্তান তারেক রহমান, তিনি দীর্ঘ ১৭ বছর পর দেশে এসেছেন। দেশের লক্ষ জনতা তাকে বরণ করেছে। আমরা তাকে পেয়েছি। সর্বোচ্চ ভোটে তাকে আমরা নির্বাচিত করব।

প্রচারণাকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত