ঢাকা আসছেন বিইউও’র চেয়ারম্যান ফয়সাল আকন্দ ও জেনারেল সেক্রেটারি সায়েম রহমান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা আসবেন আন্তর্জাতিক দাতব্য সংস্থা বিসসিমিল্লাহ ইউকে অর্গানাইজেশন (বিইউও) এর চেয়ারম্যান মো. ফয়সাল আহমেদ আকন্দ ও জেনারেল সেক্রেটারি সায়েম রহমান। 

বাংলাদেশে অবস্থানকালে তারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা পর্যবেক্ষণ সহ দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠীর জীবনমান সরেজমিনে পরিদর্শন করবেন।

এছাড়াও তারা বিসসিমিল্লাহ ইউকে অর্গানাইজেশন (বিইউও) এর বাংলাদেশ আঞ্চলিক অফিস পরিদর্শন সহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল সমূহের প্রচার প্রচারণা ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত