কুমিল্লায় এজিপির বাসা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ এএম

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আদালতের সহকারী সরকারি কৌঁসুলিসহ (এজিপি) দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার পর নগরের টমছম ব্রিজ এলাকা থেকে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে প্রথমে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুমিল্লা আদালতের এজিপিকে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, আরিফুল ইসলামের মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্রের ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, অস্ত্রটি মাসুদুল হকের বাসায় রাখা আছে। এরপর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তার বাসার ওয়্যারড্রোব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পরে মাসুদুল হককেও পুলিশের হেফাজতে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত