মির্জা আব্বাসকে পাটওয়ারী

আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাংকি পাংকি চলবে না

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আপনার বিরোধীতা করতে চাই না। নাসীরুদ্দীনের বিরোধিতা করবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। কারণ আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম। তাকে হাফপ্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সাথে কখনো হাংকি পাংকি করবেন না। করতে চাইলে অন্য কোথাও গিয়ে করেন। আমার সাথে যদি হাংকি পাংকি করার চেষ্টা করেন সমুচিত জবাব দেব। কারণ আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।

শনিবার নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের উদ্দেশে এসব কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, তোমার টাকা আছে…আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘুরাফিরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না। সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন খেলা হবে...দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন…এক হাদি মারা গিয়েছে লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবুও এই ৮ আসন আমরা ছাড়ব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত