শফিকুল ইসলাম মাসুদ

প্রবাসীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দেয়া হবে না

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

৯০ দিনে বাউফল উপজেলাকে দুর্নীতিমুক্ত এবং ৬০ দিনে মাদক মুক্ত করা হবে। আজ শনিবার বিকাল ৪টায় পটুয়াখালীর বাউফল উপজেলায় এক নির্বাচনী সমাবেশে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে ট্যাক্স ও ভ্যাট ফ্রি রাষ্ট্রীয় গাড়ি বা কোন সুযোগ-সুবিধা গ্রহণ করবো না। বাউফলের মানুষের একমাত্র প্রাণের দাবি ‘বগা সেতু’ তিনি ক্ষমতায় গেলেও করবেন, ক্ষমতায় না গেলেও করার ঘোষণা দেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১০ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত অবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী পুত্র আল্লামা শামীম সাঈদী। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. ইসহাক প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলে উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও হাজার হাজার সমর্থক।

কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজদের ক্ষমাতায় যেতে দেয়া হবে না। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি এখন থেকে আমরা পলিসি মেকিংয়ে ভূমিকা রাখবো। এসময় বিএনপির উদ্দেশ্যে বলেন, প্রবাসীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দেয়া হবে না। বিদেশীদের এদেশে যায়গা দেয়া হবে না। আমাদের অতীত প্রজন্ম যে ভুল করেছে আমরা রক্ত দিয়ে সে বাংলাদেশ বার বার মুক্ত করতে পারবো না। আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ, আমাদের আগামীর বাংলাদেশ হবে নাগরিক মর্যাদার বাংলাদেশ। যে বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না, যে বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নেয়া হবে না।

সব শেষে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদকে বাউফলের নয় পুরো বাংলাদেশের নেতা উল্লেখ করে দাড়িপাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার দাবি জানান। এসময় প্রশাসনকে বিগত দিনে কথা মনে করিয়ে দিয়ে বলেন, ফসিষ্টের সময় প্রশাসন কামান ব্যবহার করেও তাদেরকে দমাতে পারেনি ভবিস্যতেও পারবেন না।

আল্লামা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতার পর এদেশে কিছু স্বার্থন্বেষী মহলের স্বার্থ উদ্ধার করতে গিয়ে স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। বিগত ফ্যাসিষ্ট সরকার ৩০ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে। এই টাকা বাংলাদেশে থাকলে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকতো। ১০ দলীয় জোটের পক্ষ থেকে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিজয়ী করার জন্য সকলর প্রতি আহবান জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত