ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ধানের শীষ প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪জানুয়ারি) বিকেলে কমলনগর উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়।
এসময় লক্ষ্মীপুর- ৪(রামগতি-কমলনগর) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান বলেন, গত পনের বছরে বর্তমানে যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারাসহ আমরা একসাথে জেল খেটেছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আজকে যদি আমরা এমপি, মন্ত্রী হওয়ার জন্য নির্বাচনী প্রতিযোগিতা, লড়াইকে প্রতিহিংসায় নিয়ে যায়, তাহলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা নষ্ট হবে। তাদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ, স্বাধীন নির্বাচন ও স্বাধীন সভায় কথা বলতে পারছি। যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে জননেতা তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন হবে। তিনি দেশের মা-বোনদের জন্য স্বাস্থ্য কার্ড, দুস্থ অসহায় পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা রেখেছে। তিনি লক্ষ্মীপুর-৪ আসন থেকে ধানের শীষ প্রতিকে নির্বাচনে জয়ী হন আর নাই হন দলমতের উর্দ্ধে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং মাদক বিরোধীদের কঠোর হুশিয়ারি দেন। তিনি আরও বলেন, রামগতি-কমলনগর উপজেলা হবে হামলা-মামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার মুক্ত এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সব দলের প্রতি আহবান রাখেন যেন সুষ্ঠ ও শৃঙ্খলা ভিক্তিক ভোটের ধানের শীষের বিজয় নিশ্চিত হয়।
আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, লন্ডন বিএনপি নেতা এড. নুর উদ্দীন, মিডিয়া ম্যানেজার রেজাউল করিম, বিএনপির সদস্য নুরুল ইসলাম প্রফেসর, সাবেক বিএনপির সভাপতি মাওলানা মাহে আলম, মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশারসহ প্রমুখ।
সভাপতিত্বে ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম দিদার হোসেন।
