গাজীপুরে আগুনে পুড়েছে বসতঘর

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় একটি বাসাবাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোরে এ অগ্নিকা- ঘটে। এতে বাড়ির মোট ১১টি কক্ষের আসবাবপত্র, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। জানা যায়, আমবাগ মেম্বার মোড় এলাকায় চান মিয়ার বাড়ির একটি পক্ষ থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত